প্রকাশের সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ । ৮:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে অসুস্থ বিএনপি নেতার শয্যাপাশে জেলা বিএনপির সভাপতি মানিক

মাসুদ হোসেন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ অসুস্থ আলী আরশাদ গাজীর শয্যাপাশে গিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আলী আরশাদ গাজীর বাড়িতে দেখতে যান তিনি।
এসময় শেখ ফরিদ আহমেদ মানিক শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির অসুস্থ নেতা আলী আরশাদ গাজীর শয্যাপাশে বসে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সেই সাথে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন।
পাশাপাশি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন এবং চিন্তাগ্রস্ত না হওয়ার কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আরিফ তালুুুুকদার, সহ সাধারন সম্পাদক অলিউল্যাহ গাজী, স্বেচ্ছাসেবকদল নেতা গাজী নুুুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, দপ্তর সম্পাদক সাকিল গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানা যায়, বিএনপি নেতা আলী আরশাদ গাজী দীর্ঘদিন যাবত ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন