প্রকাশের সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ । ১১:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শারদীয় দূর্গাপূজা আসলেই সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠে : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে কচুয়া উপজেলায় ৪১টি দূর্গাপূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো.গোলাম হোসেন।

গতকাল রবিবার সন্ধ্যায় কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবনের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপুর সভাপতিত্বে ও জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় দূর্গা পূজা উদযাপন সম্পর্কে দিকনির্দেশনা মূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো.গোলাম হোসেন।

এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রাদায়িক চেতনায় গড়ে তুলতে এই দেশ স্বাধীন করে ছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রীয় হিসেবে গড়ে তুলেছেন। শারদীয় দূর্গাপূজা আসলেই সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠে। স্বাধীনতা স্বপক্ষের শক্তিরা একত্রিত হয়ে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি আপনাদের রুখতে পারবেনা।

এসময় বক্তব্য বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর,সাধারণ সম্পাদক বিকাশ সাহা,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি আলহাজ¦ মো. গোলাম হোসেন উপজেলার প্রতিটি পূজা মন্ডপের অতিথির হাতে উপহার তুলে দিয়ে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন