প্রকাশের সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ । ১০:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই : সিআইপি জালাল আহমেদ

এস এম ইকবাল

আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করি এবং বিশ্বশান্তির মডেল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কারিগর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি।

১৬ অক্টোবর সোমবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের অভিষেক-উত্তর সম্মাননা ও মতবিনিময় সভায় কাতারস্থ আ’লীগের সহ-সভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদ বক্তব্য দিতে গিয়ে তিনি এই সকল কথা বলেন।

তিনি আরো বলেন, এ উপজেলাবাসী আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন। তাদের আশা পূরণের জন্য আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। আমি বিশ^াস করি দল আমাকে মনোনয়ন দিবে।

তিনি বলেন, অবহেলিত-অসহায় মানুষের দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজসেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করেছি। উপজেলাবাসীর সমর্থন, সহযোগিতায় নির্বাচিত হলে সকল অবহেলিত-অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।

প্রেসক্লাবের সভাপতি মামুনুর পাঠানের সভাপেিত্ব বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমেদ, কাতারস্থ আ’লীগ নেতা রাসেল খান টিটু, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমকে মানিক পাঠান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাধক আব্দুস সোবহান লিটন, প্রবীর চক্রবর্ত্তী।

প্রেসক্লাবের সাধারন সম্পাধক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনয় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুল গাফ্ফার সজিব, আকরাম হোসেন রবিন, রুবেল মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারীসহ আ’লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন