প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ । ১০:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের খুন হওয়া রিকশাচালক দুলালের পরিবারের পাশে উপজেলা প্রশাসন

সজীব খান

গত ১৩ সেপ্টেম্বর চাঁদপুর পৌরসভাধীন রঘুনাথপুরের অটোরিকশাচালক দুলালকে নির্মমভাবে হত্যা করে দুষ্কৃতিকারীরা।

সে নিহত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন।

উপজেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে উপজেলা প্রশাসন তাদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

১৬ অক্টোবর বিকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন দুলালের স্ত্রী কোহিনুর বেগমকে একজোড়া গবাদিপশু উপহার প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত দুলালের স্ত্রী কোহিনুর বেগমকে একজোড়া গবাদীপশু উপহার প্রদান করেন।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেনসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

দুস্কৃতিকারীর হাতে খুন হওয়ায় দুলাল মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

তার পাশে উপজেলা প্রশাসন দাঁড়াতে চাঁদপুরের সর্বমহল উপজেলা প্রশাসককে ধন্যবাজ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন