প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মডেল মসজিদের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার মডেল মসজিদের কাজ সঠিক নিয়মে দ্রুত গতিতে এগিয়ে চলছে, চাঁদপুর ওয়ারলেছ সেতু সংলগ্ন চাঁদপুরের মডেল মসজিদটির ইতিমধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে, বাকী কাজগুলো দ্রুত সময়ে শেষ হবে বলে ঠিকাদার প্রতিনিধি মোঃ রুবেল হোসেন জানিয়েছে।

ইসলামের সঠিক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। সে পরিকল্পনা অনুযায়ী চাঁদপুর সদরে যেটি তার কাজ দ্রুত গতিতেই চলছে।

মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা থাকবে, এ ছাড়া মসজিদে হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগে আচার ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা ও ইসলামিক কনফারেন্স রুম থাকবে।

সাংস্কৃতিক কর্মকার্তা এবং ইসলামি দাওয়াত, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি-বিদেশি অতিথিদের জন্য বোর্ডিং সুবিধাও থাকবে এই মসজিদে।

ইতিমধ্যে ঠিকাদার সরকারী নশকা অনুযায়ী কাজ সমাপ্ত করার জন্য দ্রুত গতিতে কাজ চালাচ্ছে, পুরো মসজিদটির নির্মান কাজ শেষ হয়ে আস্তর এবং রংয়ের কাজ চলছে।

চলতি মাসের মধ্যে কাজটি সমাপ্ত হবে বলে ঠিকাদার প্রতিনিধি জানিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন