প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ । ৮:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী ২৭ অক্টোবর প্রদান করা হবে চাঁদপুরে বিজয়ী অ্যাওয়ার্ড

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের প্রথম ফ্রি প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক সহযোগিতায় বিজয়ী অ্যাওয়ার্ড- ২০২৩ অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ অক্টোবর শুক্রবার পুরানবাজার ডিগ্রী কলেজ মাঠে সকাল ৯ টায় এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।

২০২০ সাল থেকে নারীদের সাবলম্বী করতে, নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এবং নিজ পরিচয় পরিচিত করিয়ে দিতে একমাত্র বিজয়ী সংগঠন নারীদের বিনামূল্য হাতের কাজের প্রশিক্ষন দিয়ে যাচ্ছে। এ বছর ৮ শতাধিক নারী ও শিক্ষার্থীকে ২৬ টি প্রশিক্ষন প্রদান করা হয়।

বিজয়ী অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি এমপি, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নারী উন্নয়ন সংস্থা বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে “বিজয়ী তৈরিতে বিজয়ী” এই স্লোগানে নারীদের বিনামূল্যে হাতে কলমে বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষন দিয়ে তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করাই আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যে ২০২০ সাল থেকে বিজয়ী এর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগীতায় নিজস্ব অর্থায়ানে নারী উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি বিজয়ী নারীদের নিয়ে।

আলহামদুলিল্লাহ গত বছর প্রায় ৫ শতাধিক নারীকে ২০ টি প্রশিক্ষন করিয়েছি, আর সেখান থেকে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। যাদের মধ্যে অনেকই এখন নিজেই পারিবারসহ স্বাবলম্বী। এ বছর ২৬টি হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে ৮০০ শতাধিক নারী শিক্ষার্থীকে প্রশিক্ষন করানো হয়েছে। আশা করি এখান থেকে অনেক উদ্যোক্তা তৈরি হবে। প্রশিক্ষনের পাশাপাশি আমাদের প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির সহায়তায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন, বিজয়ী এর এডভাইজার নিলুফার করিম এর সহযোগিতায় শীত বস্র বিতরন, চিকিৎসা সেবা, ঔষধ বিতরন করা এবং অসহায়দের মাঝে খাবার বিতরন, বিভিন্ন অকেশনে অস্বচ্ছল মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরনসহ নানা রকম সেবা মূলক কাজ করা হয়েছে। বিজয়ী এর মূল লক্ষ্য নারীদেরকে নিজ পরিচয়ে পরিচিতি করানো এবং তাদের পন্যগুলো বিশ্বের বুকে তুলে ধরা।

বিজয়ী একমাত্র সংগঠন নারী উদ্যোক্তাদের সকল রকম সুযোগ সুবিধা বিনামূল্যে প্রদান করে।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবছরও বিজয়ী মেলায় ৩০ টি স্টলের থাকবে। মেলা শেষে সর্বোচ্চো সেলারকে “বিজয়ী বেস্ট সেলার এ্যাওয়ার্ড”-২০২৩ প্রদান করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন