জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র পক্ষ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এলজিইডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবিরের নেতৃত্বে কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
এসময় আহসান কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যত শিশু রয়েছে, সব শিশুর মধ্যে উনি শেখ রাসেলের প্রতিচ্ছবি দেখতে পান। শেখ রাসেল ১১ বছর জীবিত থাকা অবস্থায় জাতির পিতার সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা বিভিন্ন ভিডিও চিত্রে দেখেছি তাঁর যে অংশগ্রহণ কতটা সাবলীল এবং স্মার্টভাবে ছিলেন। তার ভিতরে কোন ভয় বা জড়তা ছিলো না। এ ধরনের গুণ সবার মধ্যে আসলে দেখা যায় না। আমরা অনেকেই বড় হয়েও অনেক সময় অনেক জায়গায় গিয়ে একটু বিব্রতকর অবস্থায় পড়ে যাই। আমরা শিশুর রাসেলের চারিত্রিক দিকগুলো যদি বিবেচনা করি তাহলে আমরা এমনটি পাই না। এই বিবেচনায় আমি মনে করি যে প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে, তা যথার্থই হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী ফুয়াদ আহসান, সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান, উপ সহকারী প্রকৌশলী শাহাজান আলমগীর, হিসাবরক্ষক মাইনুল ইসলাম, হিসাব সহকারী বিমল চন্দ্রশীল, মনির হোসেন অফিস সহকারি মোঃ গোলাম মোর্শেদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সাইদ হোসেন অপু চৌধুরী