প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ । ৯:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন শেখ হাসিনা : ইসফাক আহসান

মোজাম্মেল প্রধান হাসিব

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি বলেছেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকান্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদ নির্মূলের সাফল্যও তার সরকারের বড় অবদান।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় মতলব দক্ষিণ উপজেলার উত্তর কালিকাপুর জামিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে ৪র্থ বাৎসরিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধু ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসনামলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত প্রতিটি পদক্ষেপ ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের অনুগমী। তিনি ইসলামের প্রচার-প্রসারে বাস্তবভিত্তিক ও কার্যকরী নানামুখী ব্যবস্থা নিয়েছিলেন।

অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে কুরআন ও হাদিস থেকে বয়ান করেন ফয়েজীয়া দরবার শরীফের পীর সাহেব মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী।

এদিকে মাহফিল শুরুর আগে উত্তর কালিকাপুর জামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন এম ইসফাক আহসান।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রধান, মাদ্রাসার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন পাটওয়ারী, মতলব পৌরসভার কাউন্সিলর সারওয়ার সরকার লিখন, যুবলীগ নেতা গাজী মো. বিল্লাল হোসেন, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি কাউয়ুম কিরণ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তামিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন