প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাসদের সংবাদ সম্মেলন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাসদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. শাহজাহান সিরাজ দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোল্লা মো.শাহজাহান সিরাজ।

এসময় তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত খেটে খাওয়া গরীব মেহনতি মানুষের ন্যায্য অধিকার আদায় করতে মুক্তিযোদ্ধার স্বপক্ষে সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। আজকে আপনাদের সাংবাদিকগণের মাধ্যমে কচুয়া আসনে জাসদের প্রার্থী হিসেবে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলকে প্রার্থীতা ঘোষণা করা হলো। আপনাদের দোয়া,সমর্থন ও ভালোবাসা কামনা করছি।

এসময় কচুয়া উপজেলা সভাপতি ডাঃ আব্দুল হাই, উপজেলা যুব জোটের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কামাল হোসেন পিন্টু, পৌর যুব জোটের সভাপতি মোস্তাফা কামাল, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, শান্তুধর, মোঃ রাছেল, প্রচার সম্পাদক মোঃ নাছির, তথ্য ও যোগাযোগ সম্পাদক সঞ্জীব ভৌমিক অপু, নির্বাহী সদস্য মোঃ আবু হানিফ, সদস্য ফরহাদ বকাউল, সৈয়দ আরাফাত ছামী, ইমতিয়াজ আহমেদ রাব্বি প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন