চাঁদপুর নৌ-থানার ওসি মো: কামরুজ্জামান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২৭অক্টোবর (শুক্রবার) চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে তিনি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় চাঁদপুর নৌ-থানার ওসি মো: কামরুজ্জামান কে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে পত্রিকার সৌজন্য কপি প্রদান করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরে তিনি মা-ইলিশ রক্ষা বিষয়ে ও সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। সেই সাথে মা ইলিশ রক্ষায় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

নিজস্ব প্রতিনিধি