প্রকাশের সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর শাজাহানপুরে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা।

তিনি বলেন, খিলগাঁওয়ে বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে ফায়ারের সার্ভিসের গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এসময় ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের গাড়িটিও আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন