প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর সহ দেশব্যাপী একযোগে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন

সজীব খান

চাঁদপুর সদর উপজেলা সহ সারা দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদশর্নী কেন্দ্র পূর্বাচল থেকে সারাদেশে এক যোগে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চাঁদপুর সেতু সংলগ্ন নির্মিত চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, গণপূর্তি নির্বাহী প্রকৌশলী মোঃ রকিবুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী বেপারী, সহকারী প্রকৌশলী মোঃ আলী নূর, উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, ইমাম হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার রোমান মিয়া, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ জাহিদুল হক।

এছাড়াও চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এবং গণপূর্ত বিভাগের বাস্তবায়নে এ মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। চাঁদপুর গণপূর্তি বিভাগের তথ্য অনুযায়ী চাঁদপুর সদরের এই মডেল মসজিদ নির্মাণে সম্পত্তিক্রয়সহ মোট সাড়ে ১৯ কোটি টাকা খরচ হয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল মসজিদে রয়েছে- নারী-পুরুষের জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা। হজযাত্রী এবং ইমামদের নিবন্ধন ও প্রশিক্ষণ। ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, মৃতদেহ গোসল ও জানাজার ব্যবস্থা। গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ হিজফখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা।

দ্বীনি দাওয়াত ও ইসলামিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সভাকক্ষ, ইসলামি বই ক্রয়-বিক্রয় কেন্দ্র, দেশি-বিদেশি অতিথিদের আবাসনের ব্যবস্থাসহ সময়ের চাহিদা মোতাবেক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন