প্রকাশের সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় নাশকতার মামলায় ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ভোর রাতে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাস্তার উপর একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনার দায়ে তাদেরকে প্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান (৫৬), উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান (২৬), বিতারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান (৫০), খলাগাঁও গ্রামের বিএনপি নেতা মনির হোসেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শনিবার সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে কচুয়ায় নাশকতার ঘটনার চেষ্টার দায়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হযেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন