প্রকাশের সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ । ৩:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অটোরিকশা চাপায় শিশু নিহত

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় সাহিদ আহম্মদ নামে (৫) একটি শিশু নিহত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর পর্যটন লিমিটেডের নিকট এ দুর্ঘটনা ঘটে। সাহিদ আহম্মদ মোহনপুর গ্রামের সাগর মোল্লার ছেলে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, বিকেলে বাড়ির পাশে বেড়ীবাঁধে থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন