প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ । ৮:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সমবায় আন্দোলন সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।

সমবায় জাতীয় অর্থনীতিতে কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎ শিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নসহ ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিশাল অবদান রাখছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫২তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সমবায় দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য সমবায়ী র‌্যালী বের করা হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায়ে গড়ছই দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম।

মতলব উত্তরে জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানের সম্মাননা ক্রেস্ট প্রদান।

বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উল্লাহ প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহিন চৌধুরী, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সাধারন সম্পাদক ইউসুফ লস্কর, সমবায়ী আলহাজ্ব মুজাম্মেল হক মিলন মুন্সি ও ইমরান হোসেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের ক্যাটাগরিতে ৩ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য সমবায় আন্দোলন সকল শ্রেণীর মানুষের সমতাভিত্তিক উন্নয়ন ঘটিয়ে আমাদের সরকারের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা রাখবে।

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আরো বলেন, জাতির পিতা সমবায় পদ্ধতিতে সমন্বিত/যৌথ কৃষিখামার প্রচলনের মাধ্যমে কৃষি উন্নয়নের পাশাপাশি স্থানীয় রাজস্বে পল্লী উন্নয়ন করতে চেয়েছিলেন। তিনি বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সঙ্গে সঙ্গে পল্লী উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন