প্রকাশের সময়: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ । ৬:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মিন্টু আটক

নিজস্ব প্রতিনিধি

শাহরাস্তি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা প্রকাশ মিন্টুকে ৩৮ আটক করেছে পুলিশ।

রোববার পৌরশহরের নিজমেহের মহল্লার ৮ নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়,ওইদিন শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেনের দিক-নিদের্শনায় এসআই কিশোর বড়ুয়া সঙ্গীয় ফোর্স শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৯, তারিখ- ৩১ অক্টোবর, ২০২৩; জি আর নং-১৬১, তারিখ- ৩১ অক্টোবর মামলায় তাকে আটক করা হয়।

তিনি শাহরাস্তি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের অধিবাসী মোঃ আজিজুল হকের পুত্র মোঃ মোস্তফা প্রঃ মিন্টু ।

ওইদিন তাকে পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, যে কোন ব্যক্তি সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটালে ওই পরিস্থিতিতে পুলিশ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন