প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুলিশ সুপার হলেন মতলব উত্তরের দুই কৃতিসন্তান

মনিরুল ইসলাম মনির

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মতলব উত্তর উপজেলার দুই কৃতিসন্তান।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ঢাকা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (পিবিআই) মো. আবু ইউসুফ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

শাহেন শাহ উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামের কৃতিসন্তান ও মো. আবু ইউসুফ ফরাজীকান্দি গ্রামের কৃতিসন্তান। তাদের পদোন্নতির খবরে মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (গ্রেড-৫) হলেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন