প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ । ১১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দৈনিক প্রিয় চাঁদপুর এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে মতলব উত্তরে কেক কাটা ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর প্রত্রিকার ২য় বর্ষ শেষে ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান।

মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু’র সভাপতিত্বে ও প্রিয় চাঁদপুরের সম্পাদক বোরহান উদ্দিন ডালিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ইত্তেফাকের মতলব উত্তর সংবাদদাতা শামসুজ্জামান ডলার, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভূইয়া, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম মমিন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, জহিরুল ইসলাম মিন্টু, বাবুল মুফতি, আরাফাত আল-আমীন, লিয়াকত হোসেন, সফিকুল ইসলাম রানা, সুমন আহমেদ, কামরুল হাসান রাব্বি, নওফেল আহমেদ, শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম’সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন