প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ । ১০:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুলিশ সুপার র‌্যাঙ্ক ব্যাজ পড়লেন আবু ইউছুফ

মনিরুল ইসলাম মনির

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত মো. আবু ইউছুফকে র‌্যাঙ্ক ব্যাজ পড়ানো হয়েছে।

গত রোববার সকালে রাজধানীতে পিবিআই সদর দপ্তরে এক অনুষ্ঠানে পদোন্নতি পাওয়া পুলিশ সুপারদের র‌্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার ।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান পিবিআই প্রধান।

অনুষ্ঠানে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাদের সহধর্মিণীরাও উপস্থিত ছিলেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিণীরা পিবিআই প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার পদে বিসিএস ২৫তম, ২৭তম, ২৮তম এবং ২৯তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তা হলেন এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, শাহ মো. আব্দুর রউফ, এ কে এম মাহবুবুর রহমান ও মো. আবু ইউছুফ।

অনুষ্ঠানে পিবিআই প্রধান পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। তিনি পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের কর্ম জীবনে সাফল্য এবং পারিবারিক জীবনে কল্যাণ কামনা করেন।

এ সময় ডিআইজি (পূর্ব) মোর্শেদুল আনোয়ার, ডিআইজি (পশ্চিম) মিরাজ উদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মো. আবু ইউছুফ মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ফরাজীকান্দি গ্রামের কৃতীসন্তান ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন