প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে খেলতে গিয়ে পুকুরে পড়ে ওমর ফারুক নামে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের ভূঁইয়া বাড়িতে ঘটে। ওমর ফারুক ওই বাড়ির বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, সকালে শিশুটি খেলা করতে গিয়ে সকলের অগোচরে ঘরের পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন