প্রকাশের সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ । ৮:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্য আটক

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জের ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
১৫ নভেম্বর জেলা পুলিশ সুপার সাইফুল ইসলামের নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এস. আই খোকন চন্দ্র দাস ও এ. এস. আই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চররামপুর এলাকার গাজী বাড়ির সামনে থেকে মো. রাব্বি হোসেন (৩০), মো. আল-আমিন (২৪) ও মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান (২২) কে আটক করা হয়।
আটককৃত মো. রাব্বি হোসেন ফরিদগঞ্জ পৌর এলাকার আবুল কালামের ছেলে, মো. আল-আমিন রুপসা উত্তর ইউনিয়নের বারপাইকা গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মো. ইয়াছিন হোসেন প্রকাশ ঈশান পৌর এলাকার কাছিয়াড়া গ্রামের মো. হেলাল হাওলাদারের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামিরা চিহ্নত অটোরিকশা চোরাই চক্রের সদস্য।  তাদের আটক করে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন