প্রকাশের সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ । ১০:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির মশাল মিছিলে ফাঁকা গুলি, আটক ৩

প্রিয় চাঁদপুর ডেস্ক

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মূহূর্তে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় মশাল মিছিল বের করে বিএনপি সমর্থকরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এমন ঘটনা ঘটে। এসময় আতংকে দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ সময় বিএনপি কর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে তিনজনকে আটক করে পুলিশ।

সন্ধ্যা ৭ টার প্রায় আধঘণ্টা আগে নগরের বারুতখানা এলাকা থেকে মশাল মিছিল বের করে বিএনপির কর্মী সমর্থকর। মিছিলটি জিন্দাবাজারের দিকে আসার পর পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মশাল দিয়ে সড়কেই আগুন ধরিয়ে দেন বিএনপি কর্মীরা।

সিলেট কতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে একদল লোক মশাল মিছিল বের করে আংতকের সৃষ্টি করে। পুলিশ যানমালের নিরাপত্তায় তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ।

তিনি জানান, বিএনপির মিছিল থেকে একজনকে ও পরে সন্দেহভাজন আরও দুজনকে আটক করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন