প্রকাশের সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ । ১০:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সাংসদ রুহুল এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মনিরুল ইসলাম মনির

১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এই আনন্দ কেন্দ্রীয় আওয়ামী লীগের নিদের্শনায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল এর পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার নাউরী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে মিষ্টি মুখ করেন নেতাকর্মীরা এবং উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে অংশ গ্রহন করেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা সাদেক সরকার, সায়দুল আলম শাহআলম, আবুল হোসেন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, ইউপি সদস্য শিবলু মোল্লা’সহ শত শত নেতাকর্মী।

এসময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় অনেক এগিয়ে চলছে। তাই বার বার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায় জনগণ।

এবারের নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে বাংলাদেশের মানুষ। আর চাঁদপুর-২ আসনে তৃণমূলের প্রাণের স্পন্দন নুরুল আমিন রুহুলকে পুনরায় দলীয় মনোনয়ন দিয়ে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার উন্নয়ন অব্যাহত রাখবেন বলেন আমাদের বিশ্বাস।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন