প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ । ৭:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ডাকাতি ও যৌতুক মামলায় ২ আসামি আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে জিআর  ডাকাতি মামলার ১ ও সিআর পরোয়ানাভুক্ত ২ আসামিকে আটক করেছে  পুলিশ।
বুধবার আটককৃতদের  পুলিশ এসকর্টের মাধ্যমে চাঁদপুর  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার  দিবাগত রাত শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন এর  দিক-নিদের্শনায় এএসআই  (নিঃ) মোঃ দিদার হোসেন, এএসআই (নিঃ) মোঃ মাঈন উদ্দিন  সঙ্গীয় ফোর্স উপজেলার ২ টি স্থানে অভিযান চালায়।
এতে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিন ইউপির সোনাচৌঁ গ্রামের মমিনের পুত্র আসামি আল আমিনকে আটক করে।
তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি ডাকাতি মামলা জিআর-৯১/০৮, এসসি- ২৯৮/২০১৭, নং-১৩, তাং- ২৭/০৮/২০০৮ইং, ধারা-৩৯৫/৩৯৭  রুজু রয়েছে।
উপজেলার  সূচিপাড়া দক্ষিণ ইউপি’র ০৮ নং ওয়ার্ডের  নরিংপুর গ্রামের  ব্যাপারী বাড়ীর মৃত এরশাদ উল্যা পাটওয়ারী পুত্র  জামাল উদ্দিনকে (৩৭) সিআর-১৪০/২৩ইং, ধারা-যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী আটক করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ আলমগীর হোসেন বলেন মামলায়  এজাহারভূক্ত আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন