প্রকাশের সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় পাটির মনোনয়ন নিলেন হাবিব খান ইসমাইল

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী হতে চাঁদপুর- ১ ( কচুয়া উপজেলা) আসনে জাতীয় পাটি থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন চাঁদপুরের কৃতি সন্তান, ফ্রান্স শাখা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হাবিব খান ইসমাইল মনোনয়ন পত্র উত্তোলন করেছেন।

২২ নভেম্বর বুধবার জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয় থেকে হাবিব খান ইসমাইলের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেছেন কচুয়া পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ মিজানুর রহমান খান, কচুয়া উপজেলা জাতীয় পাটির নেতা ডাঃ মোশারফ হোসেন, মোঃ ইসমাইল হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ হুমায়ন কবীর প্রমুখ।

এসময় জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ আহসান আদেলুর রহমান এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনাব হাবিব খান ইসমাইল বর্তমানে ফ্রান্সে রয়েছেন শীঘ্রই দেশে আসছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন