প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ । ৫:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুষ্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এস এম ইকবাল
ব্যাডমিন্টন খেলার অংশগ্রহণ করতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ইয়াছিন( ১৩) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছে।
২৩ নভেম্বর বৃহষ্পতিবার চাঁদপুরের উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকায় এই ঘটনা সকালে ঘটে।
নিহত ইয়াছিন গজারিয়া গ্রামের ইউছুফ মিজি ও কহিনুর বেগম দম্পত্তির ছোট ছেলে। সে দক্ষিণ গজারিয়া সালেহা দ্বীনিয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জানাযায়, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মিজির বাড়ির পশ্চিম পার্শ্বে বালুর মাঠে একটি ব্যাডমিন্টন খেলার মাঠে তৈরি করে স্থানীয় শিশুকিশোররা। বুধবার(২২ নভেম্বর) রাতে ব্যাডমিন্টন খেলায়  ইয়াছিনকে খেলতে না দেয়ায় সে মনক্ষুন্ন হয়। রাগের বশির্ভূত হয়ে ইয়াছিন বৃহষ্পতিবার(২৩ নভেম্বর) সকালে ব্যাডমিন্টন কোর্টের বিদ্যুৎ লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
স্থানীয় ইউপি সদস্য মাইনুল ইনলাম রাছেল বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন