প্রকাশের সময়: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ । ১১:৩১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ২

অনলাইন ডেস্ক

গাজীপুরে লরির ধাক্কায় টহলরত পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই ও আরও এক কনস্টেবল আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়।

এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লরি ও চালককে আটক করা যায়নি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন