প্রকাশের সময়: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ । ১০:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিল্পপতি এম এ খান জুয়েলের “সমতটের কাগজ” সম্মাননা গ্রহন

সজীব খান

বিজিএমই এর সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি এম এ খান জুয়েলের সমতটের কাগজ সম্মাননা গ্রহন করেছেন।

গত ২৫ নভেম্বর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমতটের কাগজের ৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে তাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল তার হাতে পুরস্কার তুলে দেন।

এম এ খান জুয়েল বলেন, গুণীজন সংবর্ধনা পাওয়া সত্যি আনন্দ দায়ক। সমতট আমাকে গুণীজন সংবর্ধনা দিয়ে কৃতার্ত করেছে।

আমি সমতটের উজ্জল ভবিষৎ কামনা করছি। এম এ খান জুয়েল এর আগেও বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা স্মারক গ্রহন সহ সংবর্ধিত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের কৃতি সন্তান।

তিনি বিভিন্ন ভাবে অসহায় ও দুস্থ্য মানুষের পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছেন।

উক্ত অনুষ্ঠানে সমতটের কাগজের সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন