প্রকাশের সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ধোধন অনুষ্ঠিত

গাজী মোঃ মহসিন
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের সর্বাধিক পরিচিত বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন করেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম নয়ন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ব্রাদার্স অব ক্লাব মার্কেট বাবুরহাট ও নানুপুর সেভেন স্টার ক্লাব।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সিটি ট্রেডার্সের কর্ণধার আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম মমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিসুজ্জামান জুয়েল, ক্রীড়া অনুরাগী আশিকাটি হাপানীয়ার ওয়ান টার্চ ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আলী আহমাদ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক চন্দন দে, সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হানিফ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান বাবু, বিশিষ্ট উদীয়মান ক্রীড়া অনুরাগী ও তরুন সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান মাল, মোঃ ইকবাল মৃর্ধা, মোঃ সাদ্দাম খান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির মেম্বার আলহাজ্ব মেহেদী হাসান মাল ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী তরুণ সমাজসেবক মোঃ মোবারক মৃর্ধা।
বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার পরিচালনায় ছিলেন বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু মাল ও সাবেক ফুটবল খেলোয়ার সাউথ আফ্রিকা প্রবাসী বিশ্বনাথ দে।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুরহাট কালাম বন্ধু মহল ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম বেপারী, মোঃ রাজিব প্রধানীয়া, মোঃ শামীম খান ও মোঃ আব্দুল্লাহ গাজী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন