প্রকাশের সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফের শাহরাস্তির জনতা উবি’র সভাপতি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহারাস্তি উপজেলার টামটা ইউনিয়নের ধোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন আবুল কালাম আজাদ।

তিনি এ পর্যন্ত চার বারের মতো ওই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

রোববার বিদ্যালয় হলরুমে সকল সদস্যদের উপস্থিতিতে তাকে সভাপতি ঘোষণা করা হয়।

অভিভাবক, দাতা ও টিআর সদস্যদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে তাকে সভাপতি ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবদুর রহিম তালুকদার, আনোয়ার হোসেন, জহির মিয়াজী, ইসমাইল হোসেন, টিআর সদস্য এমদাদুল হক আলম, কবির হোসেন, নাজমা বেগম, দাতা সদস্য নজরুল ইসলাম মিয়াজী জাকির হোসাইন।

চার বারের মত এ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবুল কালাম আজাদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন