প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রশংসনীয় কাজের জন্যই জনপ্রিয় মেম্বার প্রার্থী আমিনুল

অনলাইন ডেস্ক
নিজস্ব সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৫নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ডাঃ মাওলানা মোঃ আমিনুল ইসলাম।
সততা, মেধা ও জনগণের কল্যাণের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন। ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবক এবং উদীয়মান ব্যক্তি হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে তিনি এলাকার সাধারন মানুষের সঙ্গে মতবিনিময়সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন। স্থানীয়রা একজোট হয়ে তার পক্ষে কাজ করছেন। এলাকাবাসী একজন দক্ষ, কর্ম দক্ষতা, উন্নয়ন ও স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে মানুষ আমিনুল ইসলামকে আবারও মেম্বার পদে বিজয় করতে চান।
এলাকাবাসী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাঃ মাওলানা মোঃ আমিনুল ইসলামকে ভোট দেয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা একজোট হয়েছি এবং ডিসেম্বর ২৬ তারিখে ইনশাআল্লাহ ব্যাপক ভোটে জয় লাভ করবেন তিনি।
উল্লেখ্য যে, গত নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়ে তিনি স্বচ্ছতার মাধ্যমে তার দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত অনুদানের প্রায় তিন লক্ষ টাকা খরচের পাশাপাশি তিনি অত্র ওয়ার্ডে ৬টি কাঁচা রাস্তা সংস্কার, ৪টি নতুন রাস্তা তৈরী, ৪ টি সলিং রাস্তা তৈরী, পানি নিষ্কাশনের লক্ষ্যে খাল খনন, গার্ড ওয়াল নির্মান, ২ জনকে সরকারী গৃহ প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মেম্বার হিসেবে এলাকায় ভূমিকা রেখেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন