চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে ওয়াফেল ওয়ালি রেস্টুরেন্ট।
রবিবার (১০ নভেম্বর) বিকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচে প্রতিষ্ঠিত ওয়াফেল ওয়ালি রেস্টুরেন্টে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠান পরিচালকের বাবা মোঃ রুহুল আমিন মিজি ও মা রওশন আরা।
ওয়াফেল ওয়ালি রেস্টুরেন্টের পরিচালক জনপ্রিয় ব্লগার ফারজানা আক্তারের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোমানা উইমেন কেয়ার বিউটি পার্লারের পরিচালক রোমানা রুমকি, মঞ্জিল মিজি, আরিফ মিজি, সোহেল মিজি, খাদিজা আক্তার, মারুফা আক্তার, টিকটকার রুহি আফরোজ, ইউটিউব কন্টেন্ট কিউটার নোমান এভি, ইফতেখার আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
ওয়াফেল ওয়ালি রেস্টুরেন্টের পরিচালক ফারজানা আক্তার জানান, তার এই প্রতিষ্ঠানে ১৪ টি আইটেম সহ ফাস্ট ফুডের বিভিন্ন খাবার সরবরাহ করা হবে। এসময় তিনি প্রতিষ্ঠান পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী