চাঁদপুরে হারিয়ে যাওয়া ৩১টি স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট তা হস্তান্তর করলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, (বার)।
পুলিশ সুপার এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমার তত্ত্বাবধানে চাঁদপুর জেলা পুলিশ এর সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ৩১টি স্মার্ট ফোন মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রকৃত মালিকের নিকট হস্তান্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।
পুলিশ সুপার বলেন, আমরা চাঁদপুরবাসীকে জানাতে চাই, পুরোনো ফোন ক্রয়ের ব্যপারে সতর্ক হোন। কারণ, এই ফোনগুলোর সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা সহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। তাই পরিচিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া ফোন ক্রয় করবেন না। কারো ফোন হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করুন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরে যোগাযোগ করুন। চাঁদপুর জেলা পুলিশের হারিয়ে যাওয়া ফোন উদ্ধারের এই অভিযান অব্যাহত থাকবে।

ফোনের প্রকৃত মালিকগণ হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন।তারা চাঁদপুর জেলার পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইউনিট, চাঁদপুর সহ ফোন এর গ্রহীতাগণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি