কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দীন বাহার জাগো নিউজকে মেয়রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আরফানুল হক।

ডেস্ক রিপোর্ট