প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ । ৩:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাউশি’র ডিজিকে জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

গতকাল ১৩ডিসেম্বর (বুধবার) চাঁদপুরস্থ পুরান বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কে ফুলেল শুভেচ্ছা জানান শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মাসুদুর রহমান, চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ দেবনাথ,চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার সহ অন্যান্যরা।

এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ চাঁদপুরে আগমন করায় শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন