প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ । ১:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরিক্ষায় অনুষ্ঠিত

মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৬৮ অংশগ্রহণের মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রণক সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সদস্য সচিব নূরুল আমিন পাটোয়ারী’সহ অংশগ্রহণকারী কিন্ডারগার্টেনের শিক্ষকগন।

অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হলো- অক্সর্ফোড একাডেমি, নন্দলালপুর কিন্ডার গার্টেন, নার্গিস কিন্ডার গার্টেন, টরকী ক্যাডেট একাডেমি, লিটল ফ্লওয়ার কিন্ডার গার্টেন, ফিউচার ড্রিম একাডেমি, মোহাম্মদিয়া (সা:) একাডেমি, হাতিঘাটা কিন্ডার গার্টেন, হাজী আক্রাম আলী একাডেমি, ক্যামব্রীজ একাডেমি।

এসময় মতলব উত্তর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন সরকার মুকুল বলেন, মতলব উত্তর কিন্ডার গার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন