প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ । ৪:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষাবিদ সাদিকুর রহমান সরকারের সহধর্মিনীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুরের শিক্ষাবিদ মরহুম সাদিকুর রহমান সরকারের সহধর্মিনী আলহাজ্ব মিসেস আসমতেন নেসার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের বাসস্ট্যান্ট গৌর-এ গরিবা জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, গৌর এ গরিবা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ।
মিলাদ শেষে এতিম ও  গরীব অসহায়দের নিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন মরহুমার পরিবার।
এসময় বাসস্ট্যান্ট মাদরাসা ও এতিম খানার ছাত্র, শিক্ষক ও গরীব অসহায়দের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মরহুমার পুত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম. মিসবাহউদ্দিন সরকার, মোঃ আহসান উদ্দিন সরকার, মোহাম্মদ সালেউদ্দিন সরকার ও মোঃ শরিফ উদ্দিন সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, শিক্ষাবিদ মরহুম সাদিকুর রহমান সরকারের সহধর্মিনী আলহাজ্ব মিসেস আসমতেন নেসা ২০১৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
১৬ ডিসেম্বর তার ৬ষ্ট তম মৃত্যুবার্ষিকী ছিলো।
এ উপলক্ষে চাঁদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এতিমখানায় দোয়া ও খাবারের আয়োজন করা হয়েছে। তাদের আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমার পরিবারবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন