প্রকাশের সময়: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ । ৯:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্মার্টনেচকে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে : মহাসচিব ড. শাহজাহান

এস এম ইকবাল

বিএনএম’র মহাসচিব ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ্য সদস্য পদপ্রার্থী ড.মোহাম্মদ শাহজাহান বলেছেন, সুখী সমৃদ্ধশালীদেশ গড়তে হলে আমাদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলেই তা সম্ভব।

অবাধ ও সুস্থ নির্বাচন হলে দূর্নীনি মুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া বিএনএম সারাদেশে ৮০ আসনে জয়ী হবো বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধায় চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় মতবিনিয় সভায় তিনি আরো বলেন, সারা জীবন আমি সততা ও নিষ্ঠার সাথে দেশের রাজনীতির পাশাপাশি মানবাধিকার সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রেখেছি।

ফরিদগঞ্জবাসী যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে তাদের প্রার্থী বেচে নিবে। আমি মনে করি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ফরিদগঞ্জবাসী স্মার্ট হয়েছে। তাই স্মার্টনেচকে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

মতবিনিময় সভায় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জহিরুল হক টিপু, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রকৌশলী মির্জা সালাউদ্দিন, ডাক্তার রাফি মোস্তাকিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন