প্রকাশের সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ । ৩:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নৌকা আছে বলেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে; ডা. জে আর ওয়াদুদ টিপু

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় ২ নং আলগী দূর্গাপুর উত্তর   ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিজয়ের লক্ষে ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর বুধবার বিকেল ৪ টায় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে লামচরি গ্রামে মহিলা সমাবেশে  ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি  মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও হাইমচর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
প্রধান অতিথির বক্তবে বলেন, আগামী ৫ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয় করার লক্ষে আমরা আপনাদের  কাছে এসেছি। কারন দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার।  জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই দেশের উন্নয়ন হচ্ছে।নৌকার কারনেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের লক্ষে সরকারের প্রতিনিধি হিসেবে আতিকুর রহমান পাটোয়ারী কে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকা শুধু আতিক পাটোয়ারীর একা না এই নৌকা ডা. দীপু মনির নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। এ নৌকা আপনাদের সকলের নৌকা। নৌকাকে বিজয় করা আপনাদের দ্বায়িত্ব। আপনাদের ভোটের মাধ্যমে নৌকাকে বিজয় করে আতিক পাটোয়ারী কে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তাহলে এই ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটোয়ারী,আলগী উত্তর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান  শাহনাজ বেগম,  উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ হুমায়ুন প্রধানীয়া,ইউপি সদস্য আলমগীর তহশিলদার,আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মজিব উল্লাহ মানিক, হাইমচর উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজন, আলগী উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ মোহাসিন পাটওয়ারী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন