মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়।
১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে বিজয় র্যালী, রচনা প্রতিযোগিতা, ক্রিকেট টুর্ণামেন্ট, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হুমায়ুন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও নারায়ণপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. শাখাওয়াত হোসেন প্রধান, ফ্রান্স প্রবাসী মোস্তফা কামাল মশিউর, বিদ্যালয়ের দাতা সদস্য মো. সেলিম খান, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরফদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আঃ রহিম।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক খোকন চন্দ্র, খোরশেদ আলম, মিজানুর রহমান, আঃ সাত্তার ও সুজন দেবনাথসহ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব