মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কেবিএম উচ্চ বিদ্যালয়।
গত ১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে বিজয় র্যালী, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতি অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. বিল্লাল হোসেন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র, ম্যানেজিং কমিটির সদস্য মো. সামছুদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মোজাম্মেল প্রধান হাসিব