মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়।
১৬ ডিসেম্বর দিবসটি উপলক্ষে বিজয় র্যালী, রচনা প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন জয়নুল আবেদিন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দাতা সদস্য সফিউল আলম, বিদ্যাৎসাহী সদস্য মো. শাওন প্রধান, অভিভাবক প্রতিনিধি আনিসুর রহমান, আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আলাউদ্দিন প্রধান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব