প্রকাশের সময়: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ । ১০:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় মহান বিজয় দিবস উদ্যাপন

মোজাম্মেল প্রধান হাসিব

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা।

দিবসটি উপলক্ষে গত ১৬ ডিসেম্বর মাদ্রাসায় বিজয় র‌্যালী, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া মুনাজাত ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় মাদ্রাসার সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আওয়াামীলীগ নেতা আব্দুল বাতেন পাটোয়ারী।

সহকারি শিক্ষক আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মো. জসিস উদ্দিন সরকার, মাওলানা মো. মনিরুজ্জামান, মো. বিল্লাল হোসেন, সহকারি শিক্ষক রাশেদুল ইসলাম রণি প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন