প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ৯:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের ৫টি আসনের ২৯ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েছেন চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের ২৯ জন প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থী ও প্রার্থীর পক্ষে প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

এ সময় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, এনএসআই চাঁদপুরের সহকারী পরিচালক শাহ আরমানসহ প্রশাসনের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
সকাল ১০টার দিকে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ (নৌকা), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর মনোনীত মো. সেলিম প্রধান (চেয়ার), জাসদ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (মশাল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন (নৌকা), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা), স্বতন্ত্র এম. ইসফাক আহসান (ঈগল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার পেয়েছেন (মশাল) প্রতীক।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে আওয়ামী লীগের ডা. দীপু মনি (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান (ট্রাক), জাতীয় পার্টির মো. মহসীন খান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: মিজানুর রহমান পেয়েছেন (ফুলের মালা), জাকের পার্টির মোঃ. কাওছার মোল্লা (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), স্বতন্ত্র ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া(ঈগল), জালাল আহমেদ (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি (আম), বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), তৃণমূল বিএনপি’র মোঃ আব্দুল কাদের (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ড. মুহাম্মদ শাহজাহান (নোঙর), জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৫ (শাহারাস্তি ও হাজীগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম পেয়েছেন (নৌকা) প্রতীক, স্বতন্ত্র গাজী মো. মাঈনুদ্দিন (ঈগল), মো. শফিকুল আলম (ট্রাক), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আক্তার হোসেন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

চাঁদপুর-৩ ও চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক এমপি এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া।

জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, জেলার ৫টি আসনে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ হবে। আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন