প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ১০:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে শাহরাস্তিতে উৎসবমুখর ভাবে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার উপজেলা আওয়ামী লীগের  আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
শনিবার দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পৌরসভার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে  জাতীয় পতাকা উত্তোলন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও  উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।
ওইসময় এতে  বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক  জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, টামটা উত্তর ইউপি আ’লীগ নেতা আলমগীর কবির পলাশ,  উপজেলা আ’লীগের সাবেক  সহ- দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন,  মনিরুজ্জামান শান্ত, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী সুমন বর্ধন, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম রকি, পিযুশ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আ’লীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, আমরা কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানাই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি।
যাদের অপরিসীম ত্যাগ ও মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
তিনি আরো বলেন, রাজনীতিতে ভাইয়ে  বিরোধ থাকতে পারে, বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামীলীগের  পক্ষে আমরা  এক ও অভিন্ন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন