প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ১১:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হোটেলে মাংসের দাম বেশি রাখা ও মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারের তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার ও হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে মাংসের মূল্য তালিকা না থাকায় ও হোটেলে বেশি দামে মাংস বিক্রি করায় ৩টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযান পরিচালনাকালে নুর হোসেন রুবেল উক্ত বাজারের ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে নির্দেশ প্রদান করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন