প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ১১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আজ হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ ১৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩টায় হাজীগঞ্জ নিউ শেরাটন হোটেল এন্ড কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপশ শীল।

উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এবং হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সিফাত এবং সার্বিক পরিচালনায় থাকবেন নিজস্ব প্রতিনিধি গাজী মহিন উদ্দিন।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শেষে দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন এবং অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন প্রতিনিধি হাবিবুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন