প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পানিতে ডুবে পাঁচ বছরের শিশুর মৃত্যু 

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণে পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া হানিফ প্রধানিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মরিয়ম আক্তার ওই এলাকার মহসিন প্রধানের মেয়ে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে খেলার ছলে  পরিবারের অগোছরে বাড়ির পুকুরে পানিতে ডুবে যায় মরিয়ম। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও কোন সন্ধান পায়নি।
পরে বেলা ১২টার দিকে বাড়ির লোকজন মরিয়মের মৃতদেহ পুকুরের পানিতে ভেসে থাকতে দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন মরিয়মকে উদ্ধার করে নারায়ণপুর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়মের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন