প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মেজর রফিকের মাজার জিয়ারতে মাধ্যামে  নির্বাচনী প্রচার শুরু 

নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (শাহরাস্তি- হাজীগঞ্জ)  চাঁদপুর ২৬৪- ৫ নির্বাচনী এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি  প্রচার শুরু করেছেন।
সোমবার রাতে তিনি দলীয় কর্মী সমর্থক নেতৃবৃন্দদের সাথে নিয়ে পৌর শহরের শ্রীপুরে শাহরাস্তি র: বো: মাজার জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠানিক ভাবে  নির্বাচনী কার্যক্রম শুরু করেন।
এ সময় সাংসদের  সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইলিয়াছ মিন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,  আওয়ামীলীগ নেতা ডাঃ মফিজুল ইসলাম,  মশিউর রহমান শাহীন,  আবু নাসের ওয়াজেদ , শাহ এনামুল হক কমল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুল কবির, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনির হোসেন  প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন