শাহরাস্তিতে মাদক নিয়ে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার শাহরাস্তি পৌরসভার ৭ নং ওর্য়াডের নিজ মেহের কালীবাড়ী উত্তর বাজার নিউ আমানিয়া হোটেলের সামনে এলাকায় থেকে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুরের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহরাস্তি থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।
এতে নিজমেহের মহল্লার সর্দার বাড়ীর মৃত চাঁন মিয়ার পুএ মোঃ মফিজকে ৪০ মাদক ব্যবসায়ীকে ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবত প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে।
পরে পুলিশ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-০৬, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করে।

মোঃ মাসুদ রানা